TMC Candidate List today: তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক ?
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনও দল। আজ তৃণমূলের তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও একটা শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ২১১টি আসন জিতেছিল সেবার। এবার কী হবে? তা বোঝা যাবে ২ মে। তবে এবারের হাইভোল্টেজ ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক থাকতে পারে বলে খবর। তৃণমূল সূত্রে খবর, চেষ্টা চলছে রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিবকে ব্যারাকপুর এবং রাজারহাট থেকে হিডকোর চেয়ারম্যান তথা প্রাক্তন নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনকে দাঁড় করানোর। যদিও দেবাশিস সেন প্রার্থী হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন।






















