WB Election 2021: 'দিদি বলে দিয়েছেন, নতুন রক্ত, যাও কাজ করো', টিকিট পেয়ে উচ্ছ্বসিত সায়নী
তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীতালিকায় (Candidate list) তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মনোজ তিওয়ারি, জুন মালিয়ার মতো তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। তিনি বলেন, ‘আমি খুবই এক্সসাইটেড। দিদি বলে দিয়েছেন, নতুন রক্ত, যাও কাজ করো। আমি কাজ করে দেখাতে চাই। মানুষের মাঝে থেকে দিদির বার্তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। নতুনভাবে আমরা একসঙ্গে ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়াবো’। বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে তিনি বলেন, আসানসোলের মানুষ শিল্পীদের পছন্দ করেন। সবার কাছে শিখে নিজের মতো করে কাজ করার কথা বলেন তিনি।





















