WB Election Results 2021: রইল না বাম-কংগ্রেসের কোনও প্রতিনিধি, নজিরবিহীন বিধানসভার সাক্ষী বাংলা
নজিরবিহীন বিধানসভার সাক্ষী হতে চলেছে বাংলা। এই প্রথম বিধানসভায় বাম কিংবা কংগ্রেসের কোনও প্রতিনিধি থাকবেন না। থাকবে শুধু তৃণমূল (TMC) আর বিজেপি (BJP)। ২০১৬-র বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল বাম-কংগ্রেস জোট। এবার আইএসএফ-এর (ISF) সঙ্গে হাত মিলিয়ে জোটের হাল ফেরাতে পারল না তারা। উল্টে রক্তক্ষরণ হতে হতে এবার তারা রক্তশূন্য হয়ে পড়ল। মালদা, মুর্শিদাবাদে ভরাডুবির পর বাম-কংগ্রেসের গড় বলে আর কিছুই থাকল না। সেখানেও এবার ঘাসফুলের দাপট। কার্যস্ত অস্তিত্বের সংকটে পড়ে গেল দুই দল। আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মিলিয়ে ব্রিগেডে ভিড় হল কিন্তু ভোটের বাক্সে বিন্দুমাত্র ডিফিডেন্ট পেল না বামেরা। উল্টে তাতে বাম-কংগ্রেসের আখেরে ক্ষতি হল কি না সেই প্রশ্ন জোরালোভাবে উঠে গেল।
























