এক্সপ্লোর

WB Election 2021: জঙ্গলমহলে মাওবাদী কায়দায় পুড়িয়ে দেওয়া হল ভোটকর্মীদের গাড়ি, ফিরল সন্ত্রাসের আতঙ্ক

ভোটের ঠিক আগে মাওবাদী-কায়দায় পুরুলিয়ার বান্দোয়ানে ভোটকর্মীদের গাড়িতে আগুন। জঙ্গল থেকে মুখ ঢাকা দুষ্কৃতীদের হামলা, চালককে নামিয়ে রাসায়নিক ছুড়ে আগুন লাগানোর অভিযোগ। ঘটনার সঙ্গে মাওবাদী-যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী। 

শনিবার শুরু হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ৫ জেলার ৩০ আসনে মহাসংগ্রাম। কিন্তু ভোট শুরুর আগের রাতে জঙ্গলমহলে মাওবাদী কায়দায় পুড়িয়ে দেওয়া হল ভোটকর্মীদের গাড়ি। ফিরল সন্ত্রাসের আতঙ্ক।

শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানের তুলসিডি গ্রামে। পুলিশ সূত্রে খবর, ভোটকর্মীদের বুথে নামিয়ে দিয়ে ফিরছিল একটি গাড়ি। 
চালক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বুথ থেকে মাত্র ৫০০ মিটার দূরে রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে হাত দেখিয়ে গাড়িটি থামায় মুখ ঢাকা দুই যুবক। গাড়ি থামতেই রাসায়নিক ছুড়ে তাতে আগুন লাগিয়ে জঙ্গলেই গা ঢাকা দেয়। কোনওমতে গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে ছুটে আসেন চালকের ভাই। ছুটে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খবর পেয়ে আসে দমকলও। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে গাড়িটি।

ভোট শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ৫ জেলার মধ্যে পুরুলিয়াতেই সব থেকে বেশি- ১৮৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার পরেও এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে মাওবাদী-যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে গাড়িটির।

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget