West Bengal Election 2026: ভোররাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে কী ছবি?
West Bengal Election 2026: ব্য়ালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ভোররাতে উত্তেজনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। 'ভোরে ৮টি ব্যালট বাক্স ঢোকানো হয়েছে এমন ঘরে, যেখানে CCTV নেই', অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে ভোররাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে বেশ কিছুটা উত্তেজনা দেখা দেয়। অন্যদিকে, ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু ফলতায় কী হবে? এখনও তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেও ফলতা নিয়ে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন। পাশাপাশি, কলকাতায় স্ট্রং রুমে যান শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। স্ট্রং রুমের গেটের ভিতর থেকে কয়েকজন তৃণমূল কর্মী ফেসবুক লাইভ করছিলেন আর তাঁকে দেখে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন পূর্ণিমা চক্রবর্তী।






















