West Bengal Election Results 2026: নবান্ন থেকে ফাইল নিয়ে ঢোকা-বেরোনো আটকাতে কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর
বিজেপি জিততেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। 'ফাইল নিয়ে ঢোকা-বেরোনো আটকাতে কড়া নজর'। 'নবান্ন-সহ সব সরকারি অফিসে কেন্দ্রীয় বাহিনী'। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নবান্নে কড়া নজরদারিতে পুলিশ। ফাইল নিয়ে যাতে কেউ না বেরোতে পারে, দেখতে নির্দেশ: পুলিশ সূত্র। সরকারি কর্মীদের ঢোকা-বেরোনোয় কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর। সরকার বদলের আভাস পেতেই সক্রিয় কেন্দ্রীয় বাহিনী-পুলিশ। তল্লাশির পরেই নবান্নের কর্মীদের ছাড় কেন্দ্রীয় বাহিনী-পুলিশের।
পশ্চিমবঙ্গে বিজেপির জয় - ১৫ বছর পরে ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। অহঙ্কারের পতন, বৈশাখেই ঝরল ঘাসফুল।
নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ - অঙ্গ-কলিঙ্গের পরে এবার বঙ্গ। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে অবশেষে ঝালমুড়ির সঙ্গে মিষ্টি খাওয়ার নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ। সন্ধেতেই যাচ্ছেন দিল্লির দফতরে





















