West Bengal Elections 2021: 'তৃণমূল সরকার এখন হুইলচেয়ারে, নিজের পায়ে হাঁটার ক্ষমতা নেই', খড়গপুরে খোঁচা দিলীপের
আজ খড়গপুরে (Kharagpur) সভা নরেন্দ্র মোদির (Narendra Modi)। বিএনআর ময়দানে জনসভা করছেন প্রধানমন্ত্রী। হিরণ (Hiran) সহ একাধিক কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত হয়েছেন সভামঞ্চে। উপস্থিত রয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সভামঞ্চে দিলীপ ঘোষ বলেন, ‘৫ বছর আগে বিজেপি বিধানসভায় জায়গা করার জন্য লড়েছিল। এখন বিজেপি নবান্ন দখলের জন্য লড়ছে। এই লড়াই বাংলার ভাগ্য পরিবর্তনের লড়াই। এই লড়াই আমরা ২০০ আসন নিয়ে জিতব। মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার লোক নাকি প্রধানমন্ত্রীকে দেখতে চান না। আজ উনি এই জনসমুদ্র দেখে যান। তৃণমূল সরকার এখন হুইলচেয়ারের সরকার হয়ে গেছে, তার নিজের পায়ে হাঁটার ক্ষমতা নেই।’ রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা-কর্মসংস্থান নিয়ে মমতা (Mamata Banerjee) সরকারকে কটাক্ষ করলেন দিলীপ।





















