এক্সপ্লোর
ধূলিসাৎ বাঁকুড়ার সারেঙ্গায় পানীয় জলের ট্যাঙ্ক, তুঙ্গে রাজনৈতিক তরজা
বাঁকুড়ার সারেঙ্গায় পানীয় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। সকালে ঘটনাস্থলে যান বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কাটমানি নেওয়ায় পানীয় জলের ট্যাঙ্ক তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এই ঘটনা রাজ্যের বর্তমান সরকারের পতনের সূচনা। ধ্বংসস্তূপের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনাটি কেন ঘটল তা খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরার। প্রচারে আসার জন্যই বিরোধীরা কাটমানি-অভিযোগ তুলছে বলে দাবি।
Tags :
Bankura Tank Collapseবাংলা
'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















