এক্সপ্লোর
কোচবিহারের তৃণমূল বিধায়ককে ‘নিগ্রহ’, গ্রেফতার ৭ বিজেপি কর্মী
কোচবিহারের সিতাইয়ের গোসানিমারিতে তৃণমূল বিধায়ককে নিগ্রহের অভিযোগে গ্রেফতার ৭ বিজেপি কর্মী। এদিকে, বিধায়কের ওপর হামলার প্রতিবাদে আজ সিতাই বিধানসভা এলাকায় তৃণমূলের মিছিল। অভিযোগ, গতকাল সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার গাড়িতে হামলা চালিয়ে, বিজেপি কর্মীরা তাঁকে মারধর করে। সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি তৃণমূল বিধায়ক। কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায়ের দাবি, অভিনন্দন যাত্রায় যোগ দেওয়ায়, দলের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। বিধায়ককে পেয়ে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। পাল্টা সিতাইয়ের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
বাংলা
Suvendu Adhikari News | "টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে" | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বাড়ির সামনে ১৬৩ ধারা জারি
Indranil Sen News | মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন চলত, দাবি পুলিশের
CBSE Exam News | দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে
Bakreswar Temple | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। কী ছবি বক্রেশ্বরের?
আরও দেখুন






















