এক্সপ্লোর
কলকাতার সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি, কাল থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, পশ্চিমে বৃষ্টির সম্ভাবনা
চলে যাওয়ার আগে ঘুরে দাঁড়িয়েছে শীত। রাজ্যে আজও জমিয়ে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে কাল থেকে বাড়বে তাপমাত্রা। আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সন্ধে থেকে বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুক্রবারও চলবে বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিঙে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা। তুষারপাত হবে সিকিমেও। বৃহস্পতিবার থেকে দার্জিলিং ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি ও রবিবার জম্মু কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পশ্চিমী ঝঞ্ঝার বয়ে আনা শীতল হাওয়া। অন্যদিকে, বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়া। এই দুয়ের সংঘাতে রাজ্যে বৃষ্টি হবে।
বাংলা
কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















