এক্সপ্লোর
লিলুয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে ২৯ লক্ষ টাকা লুঠের অভিযোগ
হাওড়ার লিলুয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে ২৯ লক্ষ টাকা লুঠের অভিযোগ।বেলগাছিয়া এলাকায় এসবিআই লাগোয়া এটিএমের দরজা বন্ধ দেখে গতকাল ব্যাঙ্কের কর্মীদের সন্দেহ হয়। অভিযোগ, এটিএম ভেঙে প্রায় ২৯ লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। রাস্তার সিসিটিভি-র ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা চলছে। বছর দেড়েক আগে বেলগাছিয়া এলাকায় ৩টি এটিএম ভেঙে প্রায় ২৭ লক্ষ টাকা লুঠের অভিযোগ ওঠে। পুলিশের তরফে তারপর থেকে ব্যাঙ্কগুলিকে এটিএমের নিরাপত্তায় জোর দিতে বলা হয়। ফের একই ঘটনা ঘটায়, রক্ষী বিহীন এটিএমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় গ্রাহকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
বাংলা
থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Humayun Kabir News | 'জলাশয়ের লিজ নেওয়া আছে, চুক্তি অনুযায়ী মাছ ধরা হচ্ছিল' | ABP ANANDA LIVE
Humayun Kabir News | সওকতের পর হুমায়ুনও মাছ চোর? জলাশয় দখল, মাছ চুরি, অবৈধ নির্মাণের অভিযোগ
RG Kar News | আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















