এক্সপ্লোর
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ সিঙ্গুরে তৃণমূলের কৃষক সংগঠনের মিছিল
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ হুগলির সিঙ্গুরে তৃণমূলের কৃষক সংগঠনের মিছিল। হাতে প্ল্যাকার্ড নিয়ে, বিশেষ জ্যাকেট পরে তৃণমূলের কৃষক সংগঠন পশ্চিমবঙ্গ কিষাণ খেত মজুর সমিতির এই মিছিল শুরু হয় সিঙ্গুরের রতনপুর আলুর মোড় থেকে। নালিকুলের বটতলা, হরিপালের নন্দকুঠি হয়ে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল শেষ হবে তারকেশ্বরে। প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন তৃণমূলের কৃষক সংগঠনের রাজ্য সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না, মন্ত্রী তপন দাশগুপ্ত, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূল নেতারা।
বাংলা
"কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী", তোপ দাগলেন CM Suvendu Adhikari
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
আরও দেখুন





















