এক্সপ্লোর
খড়গ্রামে রতনপুরে গুলিবিদ্ধ নবম শ্রেণির স্কুল পড়ুয়া
মুর্শিদাবাদের খড়গ্রামে রতনপুরে গুলিবিদ্ধ স্কুল পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, নবম শ্রেণির ওই কিশোর আত্মীয়ের ফোটোকপির দোকানে কাজ করে। অভিযোগ, গতকাল রাতে দোকান লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী নাজমুল শেখ। সেসময় ওই কিশোর ছাড়াও দোকানে ছিলেন ইমতাজুল শেখ নামে এক গ্রামবাসী। ইমতাজুলের হাত ছুঁয়ে গুলি বেরিয়ে গেলেও, গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির ওই কিশোর। তার হাতের ওপরের অংশে গুলি লাগে। গুলিবিদ্ধ কিশোর বর্তমানে বহরমপুরের বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্ত পলাতক। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়।
বাংলা
কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র
আর জি করকাণ্ডে থ্রেট কালচারে যুক্ত অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ
গত ৫ দিনে আক্রান্ত ১ হাজার! মোট ৯ হাজার ছাড়াল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
Humayun Kabir on Suvendu | বিধায়ক পদে থাকব কিনা ভেবে দেখছি। বিধানসভায় যাব, কিন্তু কোনও কমিটির মিটিংয়ে থাকব না| ABP ANANDA
আরও দেখুন





















