এক্সপ্লোর
মকর সংক্রান্তি উপলক্ষে খাওয়ার আয়োজনকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাড়ি ভাঙচুর
সংক্রান্তিতেও শান্তি নেই। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কোন্দা। পুলিশকে ঘিরে বিক্ষোভ।
ঘটনার সূত্রপাত, মকর সংক্রান্তি উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজনকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে খবর, রান্নার জন্য যখন বাঁধাকপি কাটা হচ্ছিল, তখন বাঁধাকপির ফেলে দেওয়া পাতা নিতে আসেন এক বিজেপি সমর্থক। বাধা দেন স্থানীয় তৃণমূল সমর্থকরা। শুরু হয় বচসা। বচসা থেকে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় এক বিজেপি সমর্থকের বাড়ি।
তৃণমূলের অভিযোগ, লোকজন এনে তাদের মারধর করেছে বিজেপি। এই ঘটনার খবর পেয়ে এলাকায় এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শেষ হয় সংক্রান্তির খাওয়াদাওয়া।

বাংলা
এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion