Saugata Roy | "বিজেপি শুরু থেকেই তোলাবাজি করছে...", বিস্ফোরক অভিযোগ সৌগতর
কলকাতা : সবচেয়ে বড় তোলাবাজ বিজেপি! মামলা দেব না বলে তৃণমূলের থেকে টাকা তুলছে। অভিযোগ কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এদিন তিনি বলেন, "সবে তিন মাস হয়েছে সরকার গঠন করেছে। তার মধ্যেই শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়।" শুধু তা-ই নয়, রাজ্য শাসকশিবিরকে একেবারে 'ডবল-ডেকার তোলাবাজ' বলেও কটাক্ষ করেছেন কুণাল। বলে রাখা প্রয়োজন, তোলাবাজি-সহ একাধিক ইস্যুতে শনিবারই দলীয় কর্মীদের ক্লাস নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছেড়ে কথা বলবে না। কোনও ভাবেই রেয়াত দেওয়া হবে না।" অন্যদিকে সৌগত রায়ের দাবি, BJP-এর নীচের তলায় ডিম ছোড়া পার্টিই বেশি। তাঁর কথায়, "ওঁদের তো কর্মী ছিল না। এখন ভিড় হয়েছে। শমীকের কথা শুনবে কেন?"
আরও খবর : জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
জঙ্গি-যোগে কলেজ পড়ুয়া
বান্ধবীর পর এবার STF-এর জালে হামিমের আরও এক সহযোগী। এই নিয়ে মোট তিন জনকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, হাওড়ার বেলিলিয়াস রোড থেকে পাকড়াও করা হয়েছে সন্দেহভাজনকে। নাম আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার উমেশচন্দ্র কলেজে ছাত্র সে। কমার্সের পডুয়া। ২০ বছর ধরে হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা।






















