Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
কলকাতা : করোনা পরীক্ষার কিট জালিয়াতির অভিযোগ। প্রশিক্ষণদের দিয়েই হয়েছে মেগা-টেস্টিং ড্রাইভ। এই মর্মেই কিছু দিন জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ জানান বিজেপির অভিজিৎ দাস ববি। এবার এই অভিযোগের ভিত্তিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে তদন্তের নির্দেশ NMC-এর। তবে শুধু করোনা কিট নয়, অভিষেকের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সেবাশ্রয় নিয়ে অভিযোগ করেছেন ববি। অবশেষে সেই সকল অভিযোগের ভিত্তিতে বুধবার কাউন্সিলে গিয়ে সাক্ষ্য দিয়ে এলেন অভিজিৎ দাস ববি।
আরও খবর : অভিষেকের আর্জি খারিজ, মিলল না অনুমতি
অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য় বৃহস্পতিবার তৃণমূল সাংসদকে SSKM হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজনীয়তা দিকটি খতিয়ে দেখবেন। এদিকে অভিষেকের আইনজীবীর আদালতে জানিয়ে দেন যে, তাঁর মক্কেল SSKM যাবেন না। তারপরই নির্দেশ দিতে গিয়ে গোটা মামলা খারিজ করে দেন বিচারপতি। আগেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন অভিষেক। তবে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ সেই মামলাটি আবার হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এবার ওই মর্মেই বুধবার হাইকোর্টে হয়ে গেল শুনানি। তবে অভিষেকের চিকিৎসার জন্য বিদেশযাত্রাকে 'অজুহাত' বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "ওঁর কূটনীতিক পাসপোর্ট রয়েছে। তাই আমার আশঙ্কা উনি হয়তো চোখ দেখানোর অজুহাতে বাইরে যেতে পারলে আর ফিরবেন না।"






















