Kashmir News: ৪ দিন পার, এখনও বন্দি রিষড়ার BSF । কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক BSF-র DG-র
ABP Ananda LIVE: ৪ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF পিকে সাউ । ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক বিএসএফের ডিজি-র, প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক । কীভাবে পাক রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ানকে ফেরানো যায় ভারতে, সেই নিয়ে আলোচনা । রিষড়ার বিএসএফ জওয়ানকে ফেরাতে কি অগ্রগতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও বিএসএফের ডিজির আলোচনা, সূত্রের খবর
আরও খবর...
জাতীয় স্বার্থে প্রস্তুত ভারতের নৌবাহিনী। এদিন একাধিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল সফলভাবে। মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস ক্রুজ মিসাইল নিক্ষেপের একাধিক দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছে নৌবাহিনী। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ছিল কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি এবং ক্রিভাক-ক্লাস ফ্রিগেট। আরব সাগরে ব্রহ্মস-এর গর্জন শোনা গেল। এককথায়, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি ভারত। আরব সাগরে এভাবেই শক্তি প্রদর্শন করল ভারতীয় নৌ-সেনা।






















