এক্সপ্লোর
ভিন্ রাজ্য থেকে আসা যাত্রীরা আটকে শিয়ালদা, হাওড়া স্টেশনে
লকডাউনের জেরে রবিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ভিন রাজ্য থেকে আসা যাত্রীরা। শিয়ালদহ স্টেশনে অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা। কীভাবে গন্তব্যে পৌঁছবেন বুঝে উঠতে পারছেন না। কারণ, অসংখ্য যাত্রীদের কাছে তথ্য ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার তথ্য ছিল না। এ নিয়ে সোমবার সকাল থেকে জিআরপি এবং আরপিএফ-এর তরফ থেকে ঘোষণা করা হচ্ছে বিভিন্ন স্টেশনে। ভিন রাজ্যে থেকে আসা মানুষরা আটকে পড়েছে হাওড়া স্টেশনেও। সংক্রমণ এড়াতে যাত্রীদের টিকিটে দেওয়া হচ্ছে না। হাওড়া ফেরিঘাটে জল পরিবহনের ব্যবস্থা থাকলেও সেখানে কোনও যাত্রী নেই।
আরও দেখুন


















