এক্সপ্লোর
সিন্ডিকেটের দখল নিয়ে নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত উভয়পক্ষের ২
সিন্ডিকেটের দখলদারি নিয়ে ফের নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। আহত উভয়পক্ষের ২। স্থানীয় সূত্রে খবর, সিন্ডিকেটের দখলদারি নিয়ে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তর অনুগামী বাহার আলি লস্করের সঙ্গে নিউটাউনের যুব তৃণমূল সভাপতি মহম্মদ আফতাবউদ্দিনের অনুগামী আলি হোসেন লস্করের মধ্যে বিবাদ চলছে। অভিযোগ, গতকাল রাতে ইমারতি সামগ্রী বের করার সময়, বাহার আলি লস্করের লোকজনকে বাধা দেয় আলি হোসেন লস্করের দলবল। তারা ৩০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। দিতে অস্বীকার করায়, প্রথমে বচসা হয় ও পরে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। নিউটাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Tags :
Trinamoolআরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















