ফরেন্সিক বিশেষজ্ঞরা এফডি ব্লক পুজো মণ্ডপে, কী ধরা পড়ল সিসিটিভি ফুটেজে? দেখুন
সল্টলেকের এফডি ব্লকে পুজো মণ্ডপে ভয়াবহ আগুন। সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ওই মণ্ডপে আচমকাই আগুন লাগে। ওই সময় মণ্ডপে প্রতিমা ছিল। আগুনে সম্পূর্ণ মণ্ডপ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল। কীভাবে আগুন লাগল, তা জানতে মণ্ডপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। উদ্যোক্তাদের দাবি, ইচ্ছাকৃতভাবেই আগুন লাগানো হয়েছে। প্রকাশ্যে মণ্ডপের সিসিটিভি ফুটেজ। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে। তাঁরা কারা? তদন্ত শুরু করেছে পুলিশ।






















