এক্সপ্লোর
টলি পাড়ার আর্টিস্ট ফোরামের ভোট: কার্যকরী সভাপতি পদে এগিয়ে শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে এগিয়ে অরিন্দম গঙ্গোপাধ্যায়, চলছে গণনা
টলি পাড়ার এবারের ভোটযুদ্ধে রাজনীতির আঁচ। স্বভাবতই নির্বাচনের ফলপ্রকাশ ঘিরে টানটান উত্তেজনা। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৬৪৫ জন। ভোট পড়েছে ১ হাজার ৮৯৬টি। কার্যকরী সভাপতি পদে এগিয়ে শঙ্কর চক্রবর্তী। সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ও সপ্তর্ষি রায় যুগ্ম সম্পাদক পদে লড়াইয়ে এগিয়ে। কার্যকরী সদস্য পদে এগিয়ে রয়েছেন কুশল চক্রবর্তী। ভোট গণনা সকাল ১১টা পর্যন্ত চলতে পারে বলে আর্টিস্ট ফোরাম সূত্রে খবর।
Tags :
Tollygunj Artist Forum Voteআরও দেখুন
























