Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
কলকাতা : ধ্যরাতে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়, গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২৭ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার, সর্বোচ্চ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ল্যান্ডফলের পর দুর্বল হবে ঘূর্ণিঝড়, ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে ছত্তিসগঢ়ের দিকে। ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার। কাল ২৭ অক্টোবর কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৯ অক্টোবর দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৩০ ও ৩১ অক্টোবর বেশ কয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ধসের আশঙ্কা। ২৭ থেকে ২৯ অক্টোবর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আজ সন্ধের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরতে নির্দেশ।





















