এক্সপ্লোর
মৃতদেহের সঙ্গে একই ট্রাকে ফেরানো হল পরিযায়ী শ্রমিকদের
পুরুলিয়ায় পৌঁছল উত্তরপ্রদেশে পথদুর্ঘটনায় মৃত ৬ পরিযায়ী শ্রমিকের দেহ। আনা হয় আহতদেরও। আহত শ্রমিকদের অভিযোগ, একই ট্রাকে মৃতদেহের সঙ্গে তাঁদের আনা হয়। নিন্দার মুখে যোগী আদিত্যনাথের সরকার। রবিবার ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জন শ্রমিকের। তাদের মধ্যে ৬জন ছিলেন পুরুলিয়ার বাসিন্দা। কয়েকজন ছিলেন ঝাড়খণ্ডের । সূত্রের খবর, তিনটি ট্রাকে একইসঙ্গে মৃত ও আহতদের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে পাঠানোর ব্যবস্থা করে উত্তরপ্রদেশ সরকার। প্রয়াগরাজের সামনে এই অমানবিক ছবি তুলতে গেলে এবিপি আনন্দের প্রতিনিধিকে বাধা দেওয়া হয়।
খবর
"২০৪৭-এ বিকশিত ভারত, একটাই মন্ত্র উই উইল ডু ইট", বললেন মোদি
আরও দেখুন





















