এক্সপ্লোর
কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
কোচবিহারের তুফানগঞ্জে ফের বোমাবাজি। গতকাল রাতে অন্দরন ফুলবাড়িতে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান বীরেন বর্মনের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। একটি বোমা ফাটলেও বাকি ২টি ফাটেনি। পরে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ চলছে। সংঘর্ষের জেরে আহত হন বীরেন বর্মন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির।
জেলার
নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















