এক ঝলকে: হরিশচন্দ্রপুরে প্রকাশ্যে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব, মালদায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল
হরিশচন্দ্রপুরে বারুইগ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা নিয়ে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। গত ৩ বছরে কোনও কাজ করেননি পঞ্চায়েত প্রধান, অভিযোগ দলের সদস্যদের। এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। জেলা নেতৃত্ব জানিয়েছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
এদিকে আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় গেল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বিভিন্ন থানার ওসি, আইসিদের সঙ্গে কথা বলেন তাঁরা। অভিযোগকারীদের অভিযোগ শোনেন তাঁরা।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে কাঁথি থানায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের। মৃত্যুর ৩ বছর পর লিখিত অভিযোগ দায়ের মৃতের স্ত্রীর। এফআইআর করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।
পুলিশকর্তার মেয়ের মোবাইল নম্বর অন্য মহিলার ছবির সঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোষ্ট করার অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে। উত্তরপাড়ায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে।





















