Covid Updates: 'করোনা পরিস্থিতির গুরুত্ব বুঝলে নিয়ন্ত্রণের চেষ্টা করতেন প্রধানমন্ত্রী', কটাক্ষ রাহুল গাঁধীর
দেশের করোনা (Covid) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির গুরুত্ব বোঝেননি। তিনি বুঝলে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করতেন। নির্বাচনের জন্য বিভিন্ন জায়গায় ছুটে গেছেন। বাংলায় ভাষণ দেওয়ার সময় মাস্ক পরেননি। লক্ষ লক্ষ মানুষের কাছে কী বার্তা গেছে এর জন্য? ভ্যাকসিনেশনের সমস্যার দায়ভার চাপিয়ে দিচ্ছেন রাজ্যের উপর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সামঞ্জস্য থাকলেই দেশকে করোনামুক্ত করা যাবে।’ অন্যদিকে তাঁর মন্তব্যের প্রসঙ্গে প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) বলেন, ‘কংগ্রেস কোভ্যাকসিন নিয়ে মানুষের মনে সংশয় তৈরির চেষ্টা করেছিল। মোদি ভ্যাকসিন বলে কটাক্ষ করেছিল।’






















