এক্সপ্লোর

BJP Government in Bengal | বিজেপির মঞ্চে কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামলের সহযোগী

কলকাতা : বিজেপির টিকিটে আগামী দিনে দেখা যেতে পারে কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামলের সহযোগী রমেশ মাহাতো? রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। সম্প্রতি বিজেপির একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। অনুষ্ঠান শেষে রমেশ মাহাতো দাবি করেন, তিনি বিজেপিতে যোগদান করেছেন। আগামী দিনে জনপ্রতিনিধি হিসাবেও তাঁকে দেখা যেতে পারে। যদিও এই জল্পনা থেকে একেবারে দূরত্ব তৈরি করতে চায় বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, "আমাদের জানা নেই, খোঁজ নিয়ে দেখছি, কে, কাকে মঞ্চে তুলেছে।"

আরও খবর : তৃণমূলের প্রতীক 'ফ্রিজ' করল কমিশন

 

রইল না মমতার হাতেও, তৃণমূলের আদি প্রতীক পেল না ঋতব্রত শিবিরও। রাজ্যে উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক-সংঘাতে নয়া মোড়। টানটান স্নায়ুযুদ্ধের শেষে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল, তৃণমূলের 'জোড়াফুল' প্রতীক আপাতত ফ্রিজ করা হল। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র — নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। সব পক্ষই তার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। মনোনয়নও জমা দিয়েছে। কিন্তু সব পক্ষ যখন নির্বাচনী প্রচারকাজে ব্যস্ত। তৃণমূলের দুই গোষ্ঠী জর্জরিত প্রতীক-টানাপোড়েনে। এই আবহেই বৃহস্পতিবার কমিশন জানিয়ে দিল, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’  নামটিও আপাতত কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না। দুই শিবিরকে নিজেদের জন্য আলাদা নাম বেছে নিতে হবে। চাইলে সেই নামের সঙ্গে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর সম্পর্কের উল্লেখ রাখা যাবে। পাশাপাশি,   ব্য়বহার করা যাবে না 'জোড়াফুল' প্রতীক। দুই পক্ষকেই উপনির্বাচনের জন্য কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে আলাদা আলাদা প্রতীক বেছে নিতে হবে। এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে পরে।

এই বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার জন্য দুই শিবিরকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত সময় দিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই নির্ধারিত সময়ের আগেই বিকল্প নাম এবং প্রতীক নিয়ে প্রস্তাব জমা দিয়েছে ২ তৃণমূল। ইতিমধ্যেই ইমেল মারফৎ কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এদিকে আজ সকালে বিকল্প নাম ও প্রতীক নিয়ে জাতীয় কর্মসমিতির জুম বৈঠকে আলোচনা করে ঋতব্রত  শিবির। আলোচনার পর নাম ও প্রতীক নিয়ে নিজেদের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে তাঁরা। সূত্রের খবর, ২টি বিকল্প নাম জমা দিয়েছে 'ঋতব্রত তৃণমূল'। প্রথম বিকল্প নাম 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস'। দ্বিতীয় বিকল্প নাম 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস'।

অন্যদিকে কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত তিন নামেই যুক্ত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সূত্রের খবর, তিনটি বিকল্প নামের মধ্যে একটি 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। দ্বিতীয় নাম 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা'। তৃতীয় নাম 'তৃণমূল মমতা কংগ্রেস'।

ভিডিও খবর

PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Advertisement

সেরা শিরোনাম

Babun On Abhishek: অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
School Book Name Change: পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
Sajal Ghosh: পুলিশের অনুমতি ছাড়া চিকিৎসকদের মিছিল, বিজেপি বিধায়ক সজল ঘোষ বললেন, 'অনুমতি পায়নি মানে হয়তো...'
পুলিশের অনুমতি ছাড়া চিকিৎসকদের মিছিল, বিজেপি বিধায়ক সজল ঘোষ বললেন, 'অনুমতি পায়নি মানে হয়তো...'
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget