এক্সপ্লোর
নোভেল করোনা ভাইরাসের আক্রমণে চিনে এখনও পর্যন্ত মৃত ৩৬১
নোভেল করোনা ভাইরাসের আক্রমণে চিনে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। মারণ ভাইরাসে এ পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি প্রায় সাড়ে ৯ হাজার। এদের মধ্যে ৪৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ভাইরাসের উত্পত্তিস্থল উহানের পর সেখান থেকে ৮০০ কিলোমিটার দূরের ওয়েনঝু শহরও লক ডাউন করা হয়েছে। অন্যদিকে, চিন ছাড়া বিশ্বের আরও ২৪টি দেশে হানা দিয়েছে চিনা ভাইরাস। আমেরিকায় ৯ জন আক্রান্ত। এদের মধ্যে ৪ জনই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমেরিকা,361 died in China in Coronavirus অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইজরায়েল চিন ফেরত বিদেশি নাগরিকদের দেশে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গোলিয়া, রাশিয়া ও নেপাল তাদের সঙ্গে চিনের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















