এক্সপ্লোর

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

কোন এক্তিয়ারে সাধারণ সভা? এই প্রশ্ন ঘিরেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে থেকে দফায় দফায় ছড়াল উত্তেজনা। দুই ছাত্র সংগঠনের মধ্যে তৈরি হল সংঘর্ষ। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন সূত্রে খবর, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব তৈরি হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে দেখতে যান বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। RSS-এর ছাত্র সংগঠন এবিভিপির অভিযোগ, সাধারণ সভার নামে ডেকে পরিকল্পিত ভাবে এসএফআই এবং ডিএসও-ডিএসএফ হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের আরও দাবি, আক্রমণ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল রায়ের উপরেও। ABVP-এর সদস্যদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে, ফেটসুর অভিযোগ, বহিরাগত নিয়ে এসে হামলা চালিয়েছে এবিভিপি। একই সুর SFI-এরও, হামলা চালানো, আগুন লাগানোর চেষ্টা-সহ ABVP-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তারা।  এদিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়েছিলেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তাঁর দাবি, "ছাত্রভোট হয়নি, তা হলে কোনও এক্তিয়ারে জিবি মিটিং ডাকা হল?"

পাশাপাশি, নিখিল দাসের উপর আক্রমণের ঘটনায় এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, "এরা দলিত প্রেমের কথা বলে দলিত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। আজ থেকেই কফিনের শেষ পেরেক পোঁতার কাজ শুরু হল।" অন্যদিকে SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-র দাবি, "বিজেপির গুন্ডারা নৃশংস ভাবে আক্রমণ চালিয়েছে। অরবিন্দ ভবনে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। এটা আসলেই যাদবপুরের ভিতরের মুক্তমনা পরিবেশকে নষ্ট ও আক্রমণের চেষ্টা করা হল।"

এবার যাদবপুরকাণ্ডে মোট ১১ জনের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। ABVP-এর সমর্থক অরিত্র সরকার এই অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় ন্যয় সংহিতার বেশ কয়েকটি আইন ও SC/ST আইনে মামলা দায়ের করা হয়েছে।

উত্তাপ ছড়িয়েছে বেলা গড়াতেই

বেলা গড়াতেই উত্তাপ বাড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভেঙে দেওয়া হল পুলিশের ব্যারিকেড। আটকে দেওয়া হল স্কুলবাস। বৃহস্পতিবার দুপুরে যাদবপুরে রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শনে বসে পড়লেন ছাত্র সংগঠনের সদস্যেরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি-এর ছাত্রদের মিছিল  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত পৌঁছয়। সেখানেও তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সব গেট বন্ধ করে দিলে বাইরে থেকে বোতল, ডিম, পাথর ছুড়ে বিক্ষোভ দেখানো হয়। একাংশ আবার যাদবপুরের ঐতিহ্যবাহী লোহার প্রতীকের উপর পা দিয়ে উঠে গেট টপকানোর চেষ্টা করে। যার জেরে ভেঙে সেই এমব্লেমের একটি অংশও। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-পড়ুয়াদের। 

ভিডিও খবর

Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda
বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
মৃত্যুর কথা বলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু! লাইভে প্রার্থনা চলাকালীন ফাদারের উপর ভেঙে পড়ল বিশাল ক্রুশ
মৃত্যুর কথা বলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু! লাইভে প্রার্থনা চলাকালীন ফাদারের উপর ভেঙে পড়ল বিশাল ক্রুশ
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget