Jagdeep Dhankar: মেয়াদ শেষের ২ বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকা ইস্তফা জগদীপ ধনকড়ের
ABP Ananda LIVE: মেয়াদ শেষের ২ বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকা ইস্তফা জগদীপ ধনকড়ের। এখনই কার্যকরের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি। স্বাস্থ্যের কারণ উল্লেখ। হঠাৎ উপরাষ্ট্রপতির ইস্তফা।
মধ্যমগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, পুলিশ কিয়স্কে ভাঙচুর উত্তেজিত জনতার
সোমবার ছিল ২১ শে জুলাই। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহিদ দিবস ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। শেষ পর্বের প্রস্তুতিও চলছে জোরকদমে। এদিন সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যমগ্রামে। যা নিয়ে তুলকালাম পরিস্থিতি। জানা গিয়েছে, একটি গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে এই ঘটনার পরই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুলিশের কিয়স্কে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এদিকে, এই ঘটনার জেরে প্রায় একঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড। স্থানীয়দের অভিযোগ, পুলিশের টাকা তোলার জন্যই দুর্ঘটনা ঘটেছে।





















