এক্সপ্লোর

Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার

Kolkata News: '৪ তারিখের পর অনেকেই গেরুয়া আবির মেখে তোলাবাজি করছেন', অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের।

কলকাতা : শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারির পরও তোলাবাজি। এবার খোদ বিজেপি নেতা-ই দিলেন বিজ্ঞাপন। কসবায় ব্যানার, লিফলেট দিয়ে তোলাবাজির বিরুদ্ধে প্রচার বিজেপি নেতার। কলকাতা পুরসভার ৯১ ও ৯২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার, লিফলেট দেওয়া হয়েছে। ফোন নম্বর দিয়ে প্রচার বিজেপির মণ্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের। মণ্ডল সভাপতির নাম করে সিন্ডিকেট, তোলাবাজি হলে ফোন করুন। '৪ তারিখের পর অনেকেই গেরুয়া আবির মেখে তোলাবাজি করছেন', অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের। লিখিতভাবেও অভিযোগ করতে বলা হয়েছে ওই বিজ্ঞাপনে। এর আগেও তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে হাজার হুঁশিয়ারির পরেও অভিযোগ থামছে না।              

তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন 

বিজেপির মণ্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথ বলছেন, 'গেরুয়া আবির মেখে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এবং তোলাবাজি শুরু করে... মণ্ডল প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে যখন বার্তা আসে, আমি তখন সবার প্রথমে... পাশেই রয়েছে বেণী ব্যানার্জি রোড, সেখানে আমার প্রথম নজরে আসে রাস্তার উপরে বালি,সিমেন্ট ফেলে প্রায় পুরো রাস্তা দখল... যেটা ওরা দীর্ঘ ১৫ বছর ধরে করেছে। বিজ্ঞাপন দিয়ে লাভ হয়েছে। অনেকে যোগাযোগ করেছে। বিজ্ঞাপনের মাধ্যমে অনেকে আমাদের সম্পর্কে জানতে পেরেছে। সরাসরি মণ্ডলে এসে যোগাযোগ করেছে। অভিযোগ অসুবিধা জানিয়েছে। পার্টির নাম করে তোলাবাজি করছিল। বলেছে মণ্ডলের সঙ্গে, মণ্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়ে গিয়েছে।'                 

চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

এর আগে সল্টলেকের করুণাময়ী মোড়েও পোস্টার দিয়েছিলেন এক বিজেপি কর্মী। সেখানে লেখা ছিল 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি'। বিজেপি কর্মীদের একাংশকে উদ্দেশ্য করে এই পোস্টার দেওয়া হয়েছিল। তিনমাস আগে রাজ্যে সরকার বদল হয়েছে। ক্ষমতায় আসার আগে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ করত, এখন তা কার্যত বুমেরাং হয়ে গিয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধেই উঠছে তোলাবাজির অভিযোগ। সম্প্রতি একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তোলাবাজির অভিযোগে তৃণমূলের একাধিক নেতা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। এবার সেই তোলাবাজির অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।              

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ভিডিও

Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget