Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
বর্ধমান : রাজ্যের বুকে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ? শুক্রবার বর্ধমানের রেনেসাঁ হাউস থেকে গ্রেফতার করা হল এক জইশ জঙ্গিকে। নাম হামিদ মণ্ডল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই জইশ জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য STF। পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গি সাজ্জাত ভাটের সঙ্গে এই হামিদের সম্পর্ক রয়েছে বলেই জানিয়েছেন তদন্তকারীরা। কিন্তু পশ্চিমবঙ্গে কোন নাশকতা তৈরি করতে চেয়েছিল সে? STF-এর সন্দেহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা ছক কষছিল সে। তবে এই তথ্য এখনও নিশ্চিত নয়, সম্ভাব্য। তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে, হামিদের থেকে মুখ্যমন্ত্রীর লাইভ লোকেশন, তাঁকে ফলো করার নির্দেশ দেওয়া এমন কিছু মেসেজ-সহ বেশ কিছু সন্দেহজনক তথ্য উদ্ধার হয়েছে।
আরও পড়ুন : এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
আরও পড়ুন : শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
আরও খবর : বীরভূমে টুলু মণ্ডলের 'সাম্রাজ্য'
টুলুর 'সাম্রাজ্যে' পুলিশি অভিযান
মিনারের বাড়িতে তল্লাশি। উদ্ধার কোটি-কোটি টাকা। তারপরই পুলিশের স্ক্যানারে ফের টুলু মণ্ডল। এবার সিউড়িতে তাঁর বাড়িতে অভিযান চালাল পুলিশ। সেখানে বৃহস্পতিবার সারারাত তল্লাশি চালায় পুলিশ। টানা ১০ ঘণ্টার তল্লাশিতে উদ্ধার হয়েছে সোনা-রুপো-টাকা। তবে খোঁজ মেলেনি টুলু মণ্ডলের। একেবারে বেপাত্তা তিনি ।
সিল বাড়ি, গ্রেফতার মিনার
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টাকা গুনেছে পুলিশ। তারপর সাতসকালে কড়া নিরাপত্তার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে সেই কোটি কোটি টাকা। নিয়ে যাওয়া হয়েছে মহম্মদবাজার থানায়। এরপরেই প্রথমে বাড়ি সিল। তারপর গ্রেফতার করা হল মিনার মণ্ডলকে। যদিও তাঁর স্ত্রীয়ের দাবি, বাড়িতে যে এত কোটি-কোটি টাকা রয়েছে, তা তাঁরা জানতেনই না। সংশ্লিষ্ট আলমারি যেখান থেকে টাকা-সোনা উদ্ধার হয়েছে, তাতে হাত দেওয়া বারণ ছিল।

















