এক্সপ্লোর
জুনিয়র মৃধা খুন মামলায় বান্ধবী প্রিয়ঙ্কাকে দফায় দফায় জেরা CBI-এর, বক্তব্যে অসঙ্গতি
জুনিয়র মৃধা খুনে দফায় দফায় সিবিআই (CBI) জেরা করল প্রিয়ঙ্কা চৌধুরীকে। প্রিয়ঙ্কাকে জেরায় দুই জনের নাম উঠে এসেছে। প্রিয়ঙ্কা বিবাহিত বলে জানতেন না জুনিয়র। রিয়ালিটি শো থেকে জানতে পারেন জুনিয়র। বান্ধবী বিবাহিতা, জানার পরে বিবাদ শুরু হয়। বেলঘরিয়ার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়র জুনিয়র মৃধাকে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনই অনুমান সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তাদের হাতে যে তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে এই অনুমান দৃঢ় হচ্ছে। ২০১১ সালের ১২ জুলাই খুন জুনিয়র মৃধা। দমদম ও বেলঘরিয়ার মাঝে এক্সপ্রেসওয়ের ধার থেকে মৃতদেহ উদ্ধার হয়। জুনিয়রের পিঠ ফুঁড়ে শরীরে ঢোকে গুলি। শরীরে ঢুকে থাইয়ের কাছাকাছি চলে যায় গুলি। থাইয়ের কাছ থেকে বের করা হয় বুলেট। আঘাতের ধরন থেকে গোয়েন্দাদের সন্দেহ জুনিয়রকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।
জেলার
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
আরও দেখুন























