Kashmir News: কাশ্মীরের কোন কোন জায়গায় কাল থেকে খুলছে না স্কুল ?
ABP Ananda Live: কাল থেকে কাশ্মীরে খুলছে স্কুল। কুপওয়াড়া, বারামুলা ও বান্দিপোরার গুরেজ সাব-ডিভিশন ছাড়া কাশ্মীরের অন্যান্য জায়গায় খোলা হচ্ছে স্কুল
আরও খবর....
ভারতের প্রত্যাঘাতে টালমাটাল হয়ে গেছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। এদিন উভয় দেশের DGMO পর্যায়ের বৈঠকই তার প্রমাণ। ভারত-পাক সেনাবাহিনীর DGMO-র বৈঠক শেষ হয়ে গেছে। সেখানে 'সংঘর্ষ বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না' বলে ভারতের DGMO-কে জানিয়েছেন পাকিস্তানের DGMO। এমনই খবর সূত্রের। ভারতের প্রবল চাপের মুখে কার্যত পিছু হটল পাকিস্তান।
সংঘর্ষবিরতির পর গতরাত ‘শান্ত’ কেটেছে জম্মু কাশ্মীরে। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে শোনা যায়নি গুলির শব্দ। সীমান্তের ওপার থেকে উড়ে আসেনি গোলা। গতকাল কাশ্মীর উপত্যকায় কোনও ব্ল্যাকআউটও হয়নি। আজ পর্যন্ত সব স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সেফ হাউস থেকে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। সীমান্তে এখনও কড়া প্রহরা। সেনার তরফে গতকালের রাতকে ‘গত কয়েক দিনে প্রথম শান্ত রাত’ বলে উল্লেখ করা হয়েছে।




















