(Source: ECI/ABP News)
Arijit Singh: কেন ইকো পার্কে অরিজিতের শো বাতিল? জানালেন কুণাল ঘোষ
শহরে অরিজিৎ সিংহর (Arijit Singh) অনুষ্ঠান নিয়ে রীতিমত শোরগোল। গোটা কাণ্ডে ফেসবুক (Facebook) পোস্টে (Post) বিজেপিকে (BJP) নিশানা কুণালের (Kunal Ghosh)। যদিও অরিজিৎ সিংহের ঘটনা নিয়ে শাসকদলকেই বিঁধেছে বাম (CPIM)-বিজেপি। তবে গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকেই নিশানা করেছেন কুণাল ঘোষ।
ফেসবুক পোস্ট তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিজেপি বলছে চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ায় ইকো পার্কের অনুষ্ঠান বাতিল হয়েছে। অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন ১৫ ডিসেম্বর। অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা ৮ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। তাহলে 'গেরুয়া' যুক্তি আসে কী করে?'























