EPFO in News : আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত
নয়াদিল্লি : আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত। বেতন ২৫ হাজারের মধ্যে হলে বাধ্যতামূলকভাবে EPFO-র সামাজিক সুরক্ষার আওতায়। বেতনের সীমা ১৫ হাজার থেকে বেড়ে হল ২৫ হাজার টাকা। শ্রম মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। আগে বেতনের এই সীমা ছিল ১৫ হাজার টাকা । এবার EPFO-র আওতায় আরও ৫১ লক্ষেরও বেশি কর্মী।
প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে রাজ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিন। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে এদিন থেকেই শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। দিনকতক আগেই মুম্বই সফরে গিয়ে সাংবাদিক বৈঠক থেকেই এমন ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এই আবহেই রাজ্যে সফরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। রাজনাথ বলেন, "প্রধানমন্ত্রীর লিডারশিপে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার গঠন হয়েছে। এই নিয়ে অন্যরাজ্যেও আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে। বিশ্বের সামনে ভারতকে নতুন দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের অন্যতম জাহাজ নির্মাণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গে।" শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সেবা সংকল্প অভিযান নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "এক মাস ব্যাপি এই অনুষ্ঠান চলবে। সেবা সংকল্প অভিযান এটা কর্মসূচি নয়। সমাজের প্রত্যেকটি জনসেবামূলক কাজ আরও অগ্রগতি পাবে। সেবা ও সমর্পণের জন্য প্রধানমন্ত্রী এতবছর ধরে কাজ করছেন। তাই আমরা এই সেবার কাজ করব। বিরোধিতার মোকাবিলা করে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী। মোদিজীর বিরোধিতা করেও কেউ কখনও বড় হতে পারেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতিতে সাফল্য এসেছে।"






















