Mamata Banerjee : 'প্রাক্তন MP হিসেবে পেনশন, মুখ্যমন্ত্রীর বেতন নিই না, চা-ও পয়সা দিয়ে খাই' : মমতা
'প্রাক্তন MP হিসেবে মাসে ১ লক্ষ টাকা পেনশন পেতাম, নিইনি। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন নিই না, মাসে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। দীর্ঘ ১২ বছর ধরেই।কত টাকা হয় স্টুডেন্টরা যোগ করবেন। বাইরে গেলে চাও পয়সা দিয়ে খাই। আমি কেন বই করব সেটাও ওদের জ্বালা, সার্ভে করে দেখ বইমেলার বেস্টসেলার কার বই।' টিএমসিপি-র মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো জোড়েন, 'কোর্টের বিচারাধীন ভিষয়, বেশি কিছউ বলতে চাই না। তবে বলুন তো কত ছেলে-মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়? আলমারি কোথায়? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে? পয়সা নিয়েছো, আর চাকরি দিয়েছো। ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলত। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজ তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম ও এই চেয়ারে না থাকতাম, তাহলে বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা বলে তাঁদের জিভগুলো টেনে খুলে ফেলতে।'





















