এক্সপ্লোর
কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের ঘটনায় স্বস্তি মুকুলের, এপ্রিল মাস পর্যন্ত গ্রেফতার নয়, নির্দেশ আদালতের
নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের ঘটনায় হাইকোর্টে স্বস্তি মুকুল রায়ের। আগামী এপ্রিল মাস পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার নয়, নির্দেশ আদালতের। ২০১৯-এক ৯ ফেব্রুয়ারি গুলি করে খুন করা হয় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে।এই মামলায় বিজেপি নেতা মুকুল রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হয়। হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। তার প্রেক্ষিতেই মুকুল রায়কে আগামী এপ্রিল মাস পর্যন্ত গ্রেফতার নয় বলে নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলায় রিপোর্ট পেশের জন্য CID-কে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের
আরও দেখুন





















