এক্সপ্লোর

গ্রেফতার অর্ণব গোস্বামী, নিন্দায় অমিত শাহ, জেপি নাড্ডা, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে আজ সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অর্ণবের অভিযোগ, তাঁকে হেনস্থা করা হয়েছে। এমনকী তাঁর স্ত্রী-পুত্রের গায়েও হাত দিয়েছেন তাঁকে গ্রেফতার করতে আসা পুলিশকর্মীরা। যে মামলার ভিত্তিতে অর্ণবকে গ্রেফতার করা হয়েছে, সেটি ২০১৮ সালের। সেই সময় আলিবাগের বাংলো থেকে উদ্ধার হয় ইন্টিরিয়র ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের মৃতদেহ। অর্ণব গোস্বামীর সংস্থা রিপাবলিক টিভি-র ইন্টিরিয়রের কাজ করেছিলেন অনভয়। রিপাবলিক টিভি তাঁর বকেয়া না মেটানোয়, এই আত্মহত্যার ঘটনা বলে অভিযোগ করে তাঁর পরিবার। সম্প্রতি এই মামলাটির নতুন করে তদন্ত শুরু হয়। অর্ণবের গ্রেফতারির কড়া নিন্দা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অমিত শাহ ট্যুইটে বলেছেন, মহারাষ্ট্র সরকার ক্ষমতার চরম অপব্যবহার করেছে। পাল্টা শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের দাবি, আইন আইনের পথে চলছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা গ্রেফতারির নিন্দা করে ট্যুইটে বলেছেন, এই গ্রেফতারি গণতান্ত্রিক আদর্শ এবং সাংবাদিকতার ওপর বড় ধাক্কা। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বক্তব্য, কেউ আইনের ঊর্ধ্বে নয়। মহারাষ্ট্র পুলিশ আইন মেনে কাজ করছে। যে কায়দায় অর্ণবকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, তার তীব্র নিন্দা করেছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। এনবিএ জানিয়েছে, অর্ণবের সাংবাদিকতার ধরণ নিয়ে ভিন্নমত থাকলেও, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি, এক্ষেত্রে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ যেন না হয়।
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

সেরা শিরোনাম

News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Kargil Diwas: ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget