এক্সপ্লোর
দুর্গাপুজোর পর ভয়াবহ হবে না তো করোনা সংক্রমণ? গণেশ চতুর্থী বা ওনামের পর পরিস্থিতি কিন্তু তেমনটাই ছিল
মহারাষ্ট্র, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে গণেশ চতুর্থীর পর একলাফে বেড়েছিল করোনা সংক্রমণ। কেরলে ওনামের পরও দেখা গিয়েছে একই ছবি। এই প্রেক্ষাপটে দুর্গাপুজোয় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অনেকে বলছেন, পুজোর দিন যত এগিয়ে আসবে, ভিড়ও বাড়বে। কিন্তু, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে এবারের পুজোয় সাধারণ মানুষকে বারবার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এপ্রসঙ্গে, চারটি রাজ্যের উদাহরণ দিচ্ছেন তাঁরা। যেখানে উৎসবের পর করোনা সংক্রমণ চোখে পড়ার মতো বেড়েছে। এই চারটি রাজ্য হল মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কেরল।
আরও দেখুন






















