এক্সপ্লোর
করোনা: আলাদাভাবে কোনও রাজ্যের ভ্যাকসিন সংগ্রহের প্রয়োজন নেই, জানাল কেন্দ্রীয় কমিটি
করোনা ভ্যাকসিন নিয়ে নতুন কৌশল কেন্দ্রের। ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত, আলাদাভাবে কোনও রাজ্যের ভ্যাকসিন সংগ্রহের প্রয়োজন নেই। পুরোটাই করা হবে কেন্দ্রীয় ভাবে। মঙ্গলবার করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি জানায় রাশিয়া। এরপরই গতকাল দিল্লিতে বৈঠকে বসে ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় ভাবে করোনা ভ্যাকসিন কেনা হবে। তারপর তা দেওয়া হবে রাজ্যগুলিকে। নীতি আয়োগের সদস্যের নেতৃত্বে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রকের সচিব সহ বিশেষজ্ঞরা।
আরও দেখুন


















