এক্সপ্লোর

Parliament Special Session: আনুষ্ঠানিক ভাবে দেশের নতুন সংসদভবন ঘোষিত হল

উদ্বোধন হয়ে গিয়েছিল আগেই। আনুষ্ঠানিক সিলমোহর পড়ল এবার। 'সেন্ট্রাল ভিস্তা' প্রকল্পের আওতায় তৈরি নতুন সংসদভবন, আনুষ্ঠানিক ভাবে দেশের সংসদভবন ঘোষিত হল। মঙ্গলবার সেখানেই সংসদের বিশেষ অধিবেশন বসছে। রাজ্যসভা এবং লোকসভা, দুই কক্ষেরই অধিবেশন আজ স্থানান্তরিত হবে নব নির্মিত সংসদ ভবনে। তার আগে সকালে সাংসদদের নিয়ে ফোটোশ্যুটও হয়ে গেল। সাংসদদের সঙ্গে ওই ফোটোশ্যুটে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়, লোকসভার স্পিকার ওম বিড়লা। বিরোধীরাও সকাল সকাল নয়া সংসদভবনে পৌঁছন। রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গে, সুপ্রিয়া সুলেদের দেখা যায় সেখানে।

এদিন সকাল ১১টায় সেন্ট্রাল হলে বিশেষ অধিবেশনও রয়েছে। এর পর সংবিধানের একটি অনুলিপি নিয়ে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে অনুসরণ করবেন এনডিএ সাংসদরা। দুপুর ১টা বেজে ১৫ থেকে শুরু হবে লোকসভার অধিবেশন। দুপুর ২টো বেজে ১৫ থেকে অধিবেশন শুরু হবে রাজ্য়সভার।

সূত্রের খবর, আজ সংসদে পেশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল। গতকালই বিলটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। প্রায় ১৮০টি লোকসভার আসন বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও সূত্রের খবর। 

 

লোকসভা সেক্রেট্যারিয়টের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া সংসদভবনের সরকারি স্বীকৃতিপ্রাপ্তির কথা জানানো হয়েছে। যুগ্ম সচিব সিদ্ধার্থ মহাজন স্বাক্ষর করেছেন তাতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,নয়াদিল্লিতে পূরনো সংসদভবনের পূর্ব দিকে ১১৮ নম্বর প্লটের সংসদভবনকে আনুষ্ঠানিক ভাবে ভারতের সংসদভবন ঘোষণা করা হল।

পুরনো সংসদভবনটি নির্মিত হয়েছিল ১৯২৭ সালে। স্বাধীনতাপ্রাপ্তিতে সেখান থেকেই মধ্যরাতের ভাষণ দেন জওহরলাল নেহরু। দেশের সংবিধানও গৃহীত হয় সেখানেই। ওই সংসদভবনে জায়গা কম পড়ছিল দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। তাতেই 'সেন্ট্রাল ভিস্তা' প্রকল্পে নয়া সংসদভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। যদিও সেই নিয়েও বিতর্কের শেষ নেই। নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থার চয়ন থেকে কোটি কোটি টাকার খরচ, প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার।

ভিডিও খবর

Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda
বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
Daler Mehendi: 'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget