Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
ABP Ananda LIVE : NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা । স্বাস্থ্য দফতরের নির্দেশে গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি । তদন্ত কমিটির মাথায় ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান । আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি । নার্সের রহস্যমৃত্যুতে নজর এবার গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের CCTV ফুটেজে । ১২ অগাস্ট সন্ধে ৭টা থেকে ১৩ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর ওই সময়ের মধ্যে ফুটেজে কী দেখা গেছে, তা লিখিত আকারে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে । মৃত্যুর আগে নার্স রূপালি বর্মন যে শিফটে ছিলেন, সেই শিফটের সমস্ত স্বাস্থ্যকর্মীর বয়ান নেওয়া হবে । 'কোথা থেকে ইঞ্জেকশনের ভায়ল নিয়েছিলেন মৃত নার্স রূপালি?' । ভায়ল নেওয়ার সময় কোনও রেজিস্টার মেন্টেন করা হয়েছিল কি? চেয়েছে স্বাস্থ্যভবন । নার্সের রহস্যমৃত্যুর ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিনেটাল ওয়ার্ডে ২ কনস্টেবল মোতায়েন





















