এক্সপ্লোর
Jadavpur University: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আরও ৫ জন হস্টেল আবাসিককে তলব করল পুলিশ
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আরও ৫ জন হস্টেল আবাসিককে তলব করল পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট রাতে, হস্টেলের তিনতলার বারান্দা থেকে টানা চিৎকার শুনতে পান কয়েকজন আবাসিক। কয়েকজন পৌঁছেও যান ওই ফ্লোরে। গতকাল রাত পর্যন্ত ২ আবাসিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ আরও ৫ আবাসিককে তলব করা হয়েছে। অন্যদিকে, পুলিশকে বাধা ও গেট আটকানোয় অভিযোগে ধৃত যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষকে আজ ফের আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ওইদিন গেট আটকানো ও ঘটনার বিষয়ে তথ্য গোপন করছেন জয়দীপ। সেই কারণে ওই প্রাক্তনীকে ফের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
জেলার
ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















