এক্সপ্লোর
পঞ্চায়েত ভোটের মতো অবস্থা হলে পুলিশের গাড়ি জ্বলবে, তৃণমূলের চামড়া গুটিয়ে দেওয়া হবে: সৌমিত্র খাঁ
এনআরসি-সিএএ-র সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্য। পুলিশের গাড়িতে আগুন লাগানো, তৃণমূলকে মেরে চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। এনআরসি-সিএএ-র সমর্থনে প্রচার চালাতে গতকাল বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে যান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। সৌমিত্র খাঁ-র মন্তব্য, শাসকদল পঞ্চায়েত নির্বাচনের মতো ভোট করাতে চাইলে, মেরে চামড়া গুটিয়ে দেবে বিজেপি। পুলিশ শাসকদলকে সমর্থন করলে, সাধারণ মানুষ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেবে বলে হুমকিও দেন বিজেপি সাংসদ। অন্যদিকে, বিজেপি সাংসদের মন্তব্যের সমালোচনা করে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার পুরপ্রধানের প্রতিক্রিয়া, পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমিত্র খাঁ-ই। তিনিই বলতে পারবেন কী হয়েছিল।
জেলার
বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















