Sonarpur: এক পদের দাবিদার দুই! রাজপুরে প্রকাশ্যে TMC-র গোষ্ঠীকোন্দল | Bangla News
কে শহর সভাপতি? এই নিয়ে দক্ষিণ ২৪ পরগনার রাজপুরে (Rajpur) তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দু’ পক্ষই পোষ্টার দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। রাজপুর-সোনারপুর পুরসভায় বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পোষ্টার দিয়েছেন তৃণমূলের রাজপুর শহর সভানেত্রী কুহেলি ঘোষ। বিজয়ার শুভেচ্ছা-পোষ্টারে একই পদের দাবিদার তৃণমূল (TMC) নেতা শিবনাথ ঘোষও। তৃণমূলের শহর সভানেত্রীর দাবি, দলের ওয়েবসাইটে তাঁর নাম রয়েছে। তিনি কাজও শুরু করে দিয়েছেন। শহর সভাপতি পদের দাবিদার তৃণমূল নেতার পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীর অনুমতিতেই তাঁকে কাজ চালিয়ে যাওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। রাজপুর শহর সভাপতির পদ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলেও তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।






















