এক্সপ্লোর
কোচবিহারে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১
পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের বক্সীরহাট। মাথা ফাটল এক বিজেপি কর্মীর। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। আজ বক্সীরহাট ২ নম্বর ব্লক অফিসে মহিষকুচি ১ নম্বর ও বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান নির্বাচন ছিল।তাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, তৃণমূল কর্মীর লাঠির ঘায়ে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। এরপরই বিবাদ চরমে ওঠে। দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বক্সীরহাট থানার পুলিশ। এরপর ফের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। এখনও তৃণমূল-বিজেপি কোনও পক্ষেরই প্রতিক্রিয়া মেলেনি।
রাজনীতি
প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
আরও দেখুন





















