Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
শিলিগুড়ি : ২০১৫ সালে নজির তৈরি করেছিল 'শিলিগুড়ি মডেল'। অশোক মডেলে অক্ষত থেকেছিল বামেদের শিলিগুড়ি দুর্গ। তৃণমূলকে রুখতে হাত মিলিয়ে ছিল বাম ও কংগ্রেস। তবে গত ১১ বছরে রাজ্য় বদলে রাজনীতির চরিত্র। এখন ক্ষমতায় বিজেপি। সামনেই পুরভোট, তার আগে ফের অন্য আকারে 'শিলিগুড়ি মডেলের' জল্পনা উস্কে দিলেন মমতা তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দেব। তিনি বলেন, "সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় এসেছে।" একই সুর সিপিএম নেতা অশোক ভট্টাচার্যেরও। তাঁর কথায়, "আমরা চাই, সমস্ত ক্ষেত্রে পুরসভা হোক, পঞ্চায়েত হোক, বিধানসভা হোক বা লোকসভা। বিজেপি প্রধান শত্রু, ওদের হারাতেই হবে।" যদিও এই সকল মডেল-জল্পনা নিয়ে কোনও মাথা ব্য়থাই নেই বিজেপির।
আরও খবর : ডিসেম্বরে হতে পারে পুরভোট
নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। সূত্রের খবর, আইনগত জটিলতা না থাকলে পুরভোট হতে পারে ২০ ডিসেম্বর কিংবা তার আশপাশের কোনও তারিখে। ফল ঘোষণা হতে পারে ২৫ ডিসেম্বরের আগে। সূত্রের দাবি, জানুয়ারিতে হতে পারে নতুন বোর্ড গঠন। এসবের জন্য কালীপুজোর কিছুদিন পরই বেরোতে পারে পুরভোটের নোটিফিকেশন। চলতি মাসের ১৫ কিংবা ১৬ তারিখের মধ্যে পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি।





















