এক্সপ্লোর
আরও চওড়া তৃণমূলের ফাটল, আজ বিজেপিতে যোগ দেবেন গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস
তৃণমূলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। মালদার গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস জানিয়েছেন, তিনি BJP-তে যোগদান করছেন। আজ মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন অমিত শাহ (Amit Shah)। এই সভা থেকেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। সভাস্থলে মোট তিনটি মঞ্চ করা হয়েছে। একটি মঞ্চে থাকবেন বিজেপি জেলা স্তরের নেতারা। এর পাশেই থাকছে মূল মঞ্চ, যেখানে আড়াইটে নাগাদ পৌঁছবেন অমিত শাহ। মূল মঞ্চেই থাকতে পারেন শুভেন্দু অধিকারী। অন্য মঞ্চে বসবেন বিজেপি রাজ্য স্তরের নেতারা। ইতিমধ্যেই ধীরে ধীরে জনসমাগম শুরু হয়েছে মেদিনীপুর কলেজ মাঠে।
আরও দেখুন


















