এক্সপ্লোর
আনন্দ সকাল (৪) : দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড রাজ্যের, ভাল আছেন করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়
দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড গড়ল রাজ্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৭০ জন, মৃত্যু হয়েছে ৬৩ জনের। তবে আশার আলো দেখিয়ে বেড়েছে করোনা-মুক্তের সংখ্যাও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ৩ দিন ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্যে মোট মৃত ৫ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত প্রায় ২ লক্ষ ৭৭ হাজার। জানা গিয়েছে, এযাবৎকাল রাজ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪৩ হাজার ৭৪৩ জন আর সক্রিয় সংক্রমণ ২৭ হাজার ৯৮৮ জন। রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৮%।
করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় । তিনি ভালো আছেন, ভর্তি বেল ভিউ হাসপাতালে। অভিনেতার আপাতত জ্বর নেই, স্বাভাবিক রয়েছে অক্সিজেন মাত্রাও। হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর-এর নেতৃত্বে গঠিত হয়েছে ৩ সদস্যে মেডিক্যাল বোর্ড।

আরও দেখুন